Tuple হচ্ছে পাইথনের অবজেক্টের কালেকশন যা কমা দ্বারা separate করা হয়। কিছু কিছু ক্ষেত্রে Tuple এবং List প্রায় একই। তবে Tuple এবং List এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে List কে মডিফাই করা যায় যাকে বলতে পারি mutable, আর Tuple কে মডিফাই করা যায় না যাকে বলা যায় immutable ।
# Tuple Syntax
দুইটি ভাবে আমরা Tuple লিখতে পাড়িঃ
১. Tuple লিখার জন্য ডাটা গুলোকে ১ম ব্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিতে হবে।
২. কমা দ্বারা ডাটা গুলোকে আলাদা আলাদা করে লিখতে পাড়ি।
data = (10,20,30) # tuple creation
OR
data = 20, 30, 40, 50 # another way to tuple creation
# দুই বা তার অধিক Tuple কে আমরা সংযুক্ত করতে পাড়ি, Tuple কে সংযুক্ত করতে হলে + ব্যবহার করতে হবে।
data1 = (10,20,30)
data2 = (20, 30, 40, 50)
newTuple = (data1 + data2) OR newTuple = data1 + data2
print(newTuple)
# চাইলে দুই বা তার অধিক Tuple দ্বারা Nested Tuple তৈরি করতে পারব।
data1 = (10,20,30)
data2 = (20, 30, 40, 50)
data3 = ('Milk', 'Eggs', 'Tea')
newTuple = data1 , data2, data3
print(newTuple)
output:
((10, 20, 30), (20, 30, 40, 50), ('Milk', 'Eggs', 'Tea'))
# Tuple থেকে একটি নির্দিষ্ট ডাটা কে রিড করতে হলেঃ
data1 = (10,20,30)
data2 = (20, 30, 40, 50)
data3 = ('Milk', 'Eggs', 'Tea', 'Suger', 'Rice')
print(data3[2]) // get single item
print(data3[1:]) // get 2nd to rest all item
print(data3[2:4]) // get 3 and 4 item
print(data3[-1]) // Last item
print(data3[::-1]) // Last to first item
Output:
Tea
('Eggs', 'Tea', 'Suger', 'Rice')
('Tea', 'Suger')
Rice
('Rice', 'Suger', 'Tea', 'Eggs', 'Milk')
মনে রাখতে হবে,
১. Tuple থেকে আমরা কোন ডাটা item কে ডিলিট করতে পারব না।
২. চাইলে কোন ডাটা item কে পরিবর্তন করবে পারব না।